বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৯:১৬ পিএম

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১১:১৭ এএম

1691

অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগ-এ একটি রিট দায়ের করা হয়েছে। রিটে স্বতন্ত্র সচিবালয় বহাল রাখার আবেদন জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেনসহ সাতজন আইনজীবী জনস্বার্থে এ রিট করেন।

সোমবার (২০ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার-এর হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

রিটের পক্ষে শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির। এতে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব ও আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল জাতীয় সংসদ অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত তিনটি অধ্যাদেশ বাতিল করে। বিরোধী দলের আপত্তি নাকচ করে বিল পাস হওয়ায় বিচার বিভাগ আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়।

Link copied!