রবিবার ২২, মার্চ ২০২৬

রবিবার ২২, মার্চ ২০২৬ -- : -- --

স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমী অ্যালামনাই এসোসিয়েশনের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ১১:০৪ এএম

260

স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমীর প্রাক্তন শিক্ষার্থীদের একাংশ

পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমীর ঢাকাস্থ প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আন্তরিক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হলো। 

৬ মার্চ বাংলা মটরের ওয়াটারফল কনভেনশন হলে জাঁকজমকপূর্ণ এ আয়োজন অনুষ্ঠিত হয়। শতাধিক বন্ধুদের এ মিলন মেলা সবার মনে আনন্দের সঞ্চার করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  মো. শামীম আহসান। মূল্যবান বক্তব্য রাখেন মাসুদা পারভীন রুনু, জ্যোতিষ সমাদ্দার বাবু, রণজিৎ কর্মকার, লামিয়া, অন্তর, কামাল হোসেন, সেহেলি সুলতানা, মাহবুবা পারভীন, শাকিল আহমেদ, আমির হোসেন, ইমরান আজাদ, রাইসা,  তানভীর ইসলাম অংকন, স্বাগত ঘোষ অন্তর  প্রমুখ।

উপস্খাপনায় ছিলেন সাইফউদ্দিন সিকদার সুমন। ইফতারের আগে দোয়া পরিচালনা করেন সাইফুল্লাহ মনির। 

আলোচনা শেষে আল-বেরুনী সৈকত বক্তব্য দিয়ে ‘স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমী অ্যালামনাই এসোসিয়েশন’ এর, ঢাকাস্থ আহ্বায়ক কমিটি  ঘোষণা করেন । 

অনুষ্ঠানের সভাপতি আশা প্রকাশ করেন যে, সব বন্ধুদের উদ্যোগে একটি শক্তিশালী অ্যালামনাই এসোসিয়েশন গঠিত হবে, যাদের কর্মদক্ষতার মাধ্যমে স্কুলের বন্ধুদের সবার পাশে সবাই থেকে ভালো কাজে যুক্ত থাকবে।

স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমীর অ্যালামনাই এসোসিয়েশন, ঢাকাস্থ আহ্বায়ক কমিটিতে যারা আছেন। 

আহ্বায়ক: মাসুদা পারভীন রুনু; যুগ্ম আহ্বায়ক: জ্যোতিষ সমাদ্দার বাবু, মো. দিদার হোসেন ও  ডা. সবুজ বিশ্বাস; সদস্য সচিব: রণজিৎ কর্মকার; সদস্য:  আব্দুল্লাহ আল-বেরুনী সৈকত, মো. শামীম আহসান, সেহেলী সুলতানা, চিনু কর্মকার, মো. কামাল হোসেন সিকদার, মুর্শিদা পারভীন, মাহবুবা পারভীন কনা, নীলা রানী কর্মকার, সোহেল আহমেদ,  সান্টু হাওলাদার, শাকিল আহমেদ, মো. আমির হোসেন, সোনালী খানম, আমিনুর রহমান বাবর, শেখ সাদী রনি, মো. সাইফউদ্দিন সিকদার সুমন, সাইফুল্লাহ মনির, আহসান আহম্মেদ রুবেল, মারিয়া তানজিমাত তিথি, এইচ. এম. জাহিদুল ইসলাম জিতু, লুৎফুন্নেসা সুখী, মো. শামীম আলী নাঈম, রাইসা, মো. জেকি হাসান, ডা. মোহাম্মদ গালিব হাসান প্রীতম, শিহাব হাসান, মো. রাকিব হাসান, মো. তাসবিন ইসলাম অংকন, মো. তানভীর হাসান, মো. আরিফুল ইসলাম রিমেল, লামিয়া বিনতে মাসুদ, মোসা. মাহাবুবা চৌধুরী, স্বাগত ঘোষ অন্তর ও পল্লব মজুমদার। 


সকল বন্ধুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছে।

Link copied!