বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৯:১৭ পিএম

গাজীপুরের সাবেক ওসি দেলোয়ারের সম্পদের হিসাব চায় দুদক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পিএম

1692

অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) গাজীপুরের সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে।

দুদকের প্রধান কার্যালয় থেকে সম্প্রতি এ নোটিশ ইস্যু করা হয়। অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মো. সাইফুজ্জামান।

নোটিশে বলা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধানে দুদকের বিশ্বাস হয়েছে যে দেলোয়ার হোসেন ও তার নির্ভরশীলদের নামে স্বনামে-বেনামে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।

এ কারণে তাকে তার সব স্থাবর ও অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণ কমিশনে জমা দিতে বলা হয়েছে।

নোটিশ অনুযায়ী, আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদের বিবরণী দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা দিতে ব্যর্থ হলে অথবা মিথ্যা তথ্য দিলে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মো. দেলোয়ার হোসেন গাজীপুর জেলার সাবেক ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরে ডিবি কার্যালয় থেকে অবসরে যান।

Link copied!