শুক্রবার ০১, মে ২০২৬

০১ মে ২০২৬, ০২:১৪ এএম

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৫ এএম

1690

অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী। ছবি: সংগৃহীত

ভারতের উঠতি অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্ম নেওয়া এই অভিনেত্রী পরিবারসহ গাজিয়াবাদে বসবাস করতেন। মঙ্গলবার রাত ৮টার দিকে তার মাথা ঘোরা শুরু হয় এবং একপর্যায়ে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার সকালে গাজিয়াবাদেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন প্রযোজক জিতু ও শিল্পী বিকাশসহ হরিয়ানভি বিনোদন অঙ্গনের অনেকে।

শিক্ষাজীবনে তিনি চৌধুরী চরণ সিংহ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সিকিমের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

আঞ্চলিক বিনোদন জগতে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছিলেন দিব্যাঙ্কা। বিশেষ করে গায়ক মাসুম শর্মার সঙ্গে একাধিক মিউজিক ভিডিওতে কাজ করে তিনি দর্শকদের নজর কাড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার জনপ্রিয়তা ছিল উল্লেখযোগ্য।

Link copied!