প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পিএম
1689
১৪ মে ২০২৬, ১১:০০ পিএম
আসাদুজ্জামান
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগে কর্মরত পরিদর্শক মো. আসাদুজ্জামান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।
ডিএমপি সূত্রে জানা গেছে, পরিদর্শক আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে উপপরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে তিনি পরবর্তীতে পরিদর্শক পদে উন্নীত হন।
তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার ছোট আজলদি গ্রামে।
সহকর্মীদের কাছে তিনি দায়িত্বনিষ্ঠ ও সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।