বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৫:৫৯ পিএম

এআই নজরদারিতে ট্রাফিক আইন লঙ্ঘনে মামলা ৩০০ ছাড়িয়েছে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৭:৪১ পিএম

1700

এআই প্রযুক্তিনির্ভর ক্যামেরার নজরদারিতে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় গত এক সপ্তাহে ৩০০টিরও বেশি মামলা হয়েছে। পুরো ব্যবস্থা সম্পূর্ণভাবে চালু হলে প্রতিদিন এক হাজারের বেশি মামলা হতে পারে বলে জানিয়েছেন মো. সরওয়ার।

সোমবার দুপুরে উত্তরা এলাকায় ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানী ঢাকাকে আধুনিক ও শৃঙ্খলাপূর্ণ করতে এআইভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। কোনো যানবাহন ক্রসিং বা উল্টোপথে চলাচল করলে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা হবে। অভিযুক্ত চালকরা ভিডিও ফুটেজে নিজেদের অপরাধ সরাসরি দেখতে পারবেন।

তিনি আরও বলেন, এই উদ্যোগের উদ্দেশ্য শাস্তি নয়, বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা। আপাতত আটটি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট লাগানো হয়েছে। প্রায় ৩০টি পয়েন্টে এই সেবা চালু করা হবে।

Link copied!