শনিবার ২৮, মার্চ ২০২৬

শনিবার ২৮, মার্চ ২০২৬ -- : -- --

বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে আর্জেন্টিনা

খেলা ডেস্ক

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৫:১৯ পিএম

5

আর্জেন্টিনা ফুটবল টিম

বিশ্বকাপের আগে ফিফা আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ আয়োজনের জন্য আলোচনা চালাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রাথমিকভাবে ম্যাচগুলো আগামী জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।

আর্জেন্টিনার জনপ্রিয় সাংবাদিক মাস্সিমিলিয়ানো গ্রিলোর বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে দেশটির ফুটবল বিষয়ক অনলাইন পোর্টাল মুন্দো আলবিসেলেস্তে।

খবর অনুযায়ী, আগামী ৬ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন আলামাবায় সার্বিয়ার বিপক্ষে খেলার পরিকল্পনা করছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

বুয়েনস আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর সোয়া ৫টায় মৌরিতানিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। পাঁচদিন পর আরেকটি প্রীতি ম্যাচে জাম্বিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।


আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা।

Link copied!