প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১২:৫১ পিএম
1691
২৫ মে ২০২৬, ০২:৩৪ পিএম
বাংলাদেশের গ্রামীণ জনপদ, কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবিড় সম্পর্কের স্মৃতি আবারও নতুন করে আলোচনায় এসেছে। চাঁদপুর সফরে গিয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের সঙ্গে যেভাবে মিশেছেন, তাতে অনেকে জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও জীবনধারার প্রতিফলন দেখছেন।
শনিবার (১৬ মে) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় চলমান ‘খোদ্দ খাল পুনঃখনন’ কার্যক্রম পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন পর তার এই সফরকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও মানুষের ঢল নামে।
খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং পরে এক জনসভায় অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে তার আন্তরিক আচরণ স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে।
সমাবেশ চলাকালে প্রথাগত রাজনৈতিক আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে সাধারণ মানুষের কাতারে নেমে আসেন তারেক রহমান। সেখানে উপস্থিত প্রান্তিক কৃষক সাইফুল ইসলাম লিটনকে নিজের পাশে বসিয়ে তার কৃষিকাজ, পারিবারিক অবস্থা, ফসলের ন্যায্য মূল্য এবং দৈনন্দিন জীবনসংগ্রামের বিষয়ে খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রীর এমন আচরণে আবেগাপ্লুত হয়ে পড়েন কৃষক সাইফুল ইসলাম লিটন। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রীর এত কাছাকাছি এসে নিজের কথা বলার সুযোগ পাওয়া তার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা।
চাঁদপুর সফরের আরেকটি মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। খাল পুনঃখনন এলাকা পরিদর্শনের সময় এক ছোট্ট শিক্ষার্থীকে কাছে ডেকে আদর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশুটির পড়াশোনার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তার সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই জনসম্পৃক্ত আচরণ কেবল রাজনৈতিক কর্মসূচির অংশ নয়; বরং এটি তার পারিবারিক ঐতিহ্য ও রাজনৈতিক দর্শনের বহিঃপ্রকাশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশতেন, কৃষকের পাশে দাঁড়াতেন এবং খাল খনন কর্মসূচির মতো উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছিলেন, তার প্রতিফলন এখন তারেক রহমানের কর্মকাণ্ডেও দেখা যাচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, কৃষি, পানি ব্যবস্থাপনা ও গ্রামীণ উন্নয়নকে গুরুত্ব দিয়ে পরিচালিত এ ধরনের কর্মসূচি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নতুন আশার সঞ্চার করছে। পাশাপাশি সাধারণ মানুষের কাছে গিয়ে সরাসরি তাদের কথা শোনার সংস্কৃতি রাজনৈতিক নেতৃত্বে ইতিবাচক বার্তা বহন করছে।
চাঁদপুর সফরের মাধ্যমে তারেক রহমান আবারও প্রমাণ করেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গে সংযুক্ত থাকাও নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ।