সোমবার ২৫, মে ২০২৬

২৫ মে ২০২৬, ০১:৪৭ পিএম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৫:২৫ পিএম

1696

মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করছেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির পক্ষ থেকে রাজধানীর দুই সিটিতেই আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৮ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ-কে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ-কে প্রার্থী ঘোষণা করা হয়।

প্রার্থী ঘোষণার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ইসলামী আন্দোলনের আমির। এ সময় তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, জুলাই সনদ, সরকারের বিভিন্ন কার্যক্রম এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরেন।

সভায় তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে একটি কার্যকর, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী নগর প্রশাসন গড়ে তোলার লক্ষ্যেই দলটি নির্বাচনে অংশ নিচ্ছে। পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা শুরু করায় নির্বাচনী মাঠে প্রতিযোগিতা আরও সক্রিয় হয়ে উঠছে। ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে রাজধানীর নির্বাচনী সমীকরণেও নতুন আলোচনা তৈরি হয়েছে।

Link copied!