প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩১ এএম
19
বুধবার ১৫, এপ্রিল ২০২৬ -- : -- --
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর আন্তর্জাতিক জ্বালানি বাজার ও শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে। যুদ্ধ পরিস্থিতি কিছুটা প্রশমিত হওয়ায় বৈশ্বিক বাজারে স্বস্তি ফিরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির ঘোষণার পর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম প্রায় ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৫৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দামও প্রায় ১৫ শতাংশ হ্রাস পেয়ে ৯২ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির খবরে বাজারে আস্থা ফিরে এসেছে। তবে এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে স্থিতিশীল থাকবে কি না, তা এখনো অনিশ্চিত। সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান ও ভবিষ্যৎ আলোচনা পরিস্থিতির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে, এশিয়ার শেয়ারবাজারগুলোতে শক্তিশালী উত্থান লক্ষ্য করা গেছে। জাপানের নিক্কেই সূচক প্রায় ৫ শতাংশ বেড়েছে এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় লেনদেন সাময়িকভাবে স্থগিত করতে হয়েছে।
উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালি প্রায় বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়ে গিয়েছিল এবং একপর্যায়ে তা ব্যারেলপ্রতি ১১৯ ডলারে পৌঁছায়।
তবে বিশ্লেষকরা মনে করছেন, এই যুদ্ধবিরতি সাময়িক স্বস্তি দিলেও স্থায়ী সমাধান না এলে জ্বালানি বাজারে অস্থিরতা বজায় থাকতে পারে। বিশেষ করে আমদানিনির্ভর এশীয় দেশগুলো এ ধরনের পরিস্থিতিতে বেশি ঝুঁকির মধ্যে থাকে।