প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৮:৫৪ পিএম
1716
৩১ মে ২০২৬, ০২:১২ এএম
মোতাহার হোসেন নিলয়
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ঢাকা মহানগর পশ্চিম শাখার নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মোতাহার হোসেন নিলয়।
তিনি এর আগে মোহাম্মদপুর থানা ছাত্রদল-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনের বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে তিনি ছাত্ররাজনীতিতে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, তৃণমূল পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।