বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৪:৪৬ পিএম

 অল্পের জন্য বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত

খেলা ডেস্ক

প্রকাশিত: ১২ মে ২০২৬, ০১:০২ পিএম

1699

মিরপুর টেস্টে ব্যাটিং করছেন নাজমুল হোসেন শান্ত

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে দারুণ এক সুযোগ হাতছাড়া করলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসেও বড় ইনিংসের পথে ছিলেন তিনি। তবে মাত্র ১৩ রানের জন্য বিশ্বরেকর্ড গড়া থেকে বঞ্চিত হতে হলো এই বাঁহাতি ব্যাটারকে।

ম্যাচের তৃতীয় ইনিংসে পাকিস্তানকে বড় লক্ষ্য দেওয়ার উদ্দেশ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ। অধিনায়ক শান্ত আবারও দলের হাল ধরেন। কিন্তু নোমান আলীর বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যর্থ হন তিনি। বল তার প্যাডে লাগলে আম্পায়ার লেগ বিফোর আউট দেন। রিভিউ নিলেও সিদ্ধান্ত বদলানো যায়নি। ১৫০ বলে ৮৭ রান করে ফিরে যান শান্ত।

শান্ত এর আগে টেস্ট ক্রিকেটে একাধিকবার টানা দুই ইনিংসে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছেন। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে তিনি ১৪৬ ও ১২৪ রানের ইনিংস খেলেছিলেন। এরপর ২০২৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে করেন ১৪৮ ও ১২৫ রান। সেই ধারাবাহিকতায় এবারও একই কীর্তির খুব কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি।

মিরপুরে আবারও দুই ইনিংসে সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ইতিহাস গড়ার সুযোগ ছিল শান্ত’র সামনে। এমন কিছু করতে পারলে বিশ্বের মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে তিনটি টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরির অনন্য রেকর্ডে নাম লেখাতে পারতেন তিনি। কিন্তু মাত্র ১৩ রানের জন্য সেই অর্জন হাতছাড়া হয়ে যায়।

এই রেকর্ড এখন পর্যন্ত করেছেন সুনীল গাভাস্কার, রিকি পন্টিং এবং ডেভিড ওয়ার্নার।

শান্ত’র বিদায়ের পর দ্রুতই গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ২৪০ রানে ৯ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা এবং পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দেয়। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে শান্তর ৮৭ রানের পাশাপাশি মুমিনুল হকের ৫৬ রান দলকে এগিয়ে নেয়। পাকিস্তানের হয়ে হাসান আলী ও নোমান আলী ৩টি করে উইকেট নেন।

Link copied!