শনিবার ৩০, মে ২০২৬

৩০ মে ২০২৬, ১০:৫১ পিএম

বিএনপিসহ ২৩ দলকে সময় বেঁধে দিল ইসি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৬:৪৩ পিএম

1707

নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় বিএনপিসহ ২৩টি রাজনৈতিক দলকে আগামী ১৩ জুনের মধ্যে হিসাব দাখিলের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৯ মে) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, যেসব রাজনৈতিক দল এখনো নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি, তাদের চিঠি দিয়ে আগামী ১৩ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

ইসির চিঠি পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ মুসলিম লীগ, গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, গণফোরাম, আমার বাংলাদেশ পার্টি, গণঅধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আরও কয়েকটি দল।

এছাড়া তালিকায় রয়েছে নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণফ্রন্ট, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে।

Link copied!