শনিবার ২৮, মার্চ ২০২৬

শনিবার ২৮, মার্চ ২০২৬ -- : -- --

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫,৪৮২ টাকা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১২:৪৫ পিএম

18

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে। এতে ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। বুধবার (২৫ মার্চ) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী—

২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২,৪১,৪৪৫ টাকা
২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২,৩০,৪৮১ টাকা
১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১,৯৭,৫৩০ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১,৬০,৯০৫ টাকা

এর আগে, গত ১৯ মার্চ বিকেলে সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন প্রতি ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। সেই সময় ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ২০ বার কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়, যেখানে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস করা হয়েছিল।

Link copied!