প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০১:২২ পিএম
1692
৩১ মে ২০২৬, ০২:১২ এএম
সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে তাসনিম সিনহা।
মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টঙ্গিবাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯৬ সালের নির্বাচনে তিনি ৫৮ হাজার ৪৫৫ ভোট এবং ২০০১ সালের নির্বাচনে ৮৩ হাজার ৬২৩ ভোট পেয়ে বিজয়ী হন। ওই দুই নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী নূরুল ইসলাম খান বাদল এবং সাগুফতা ইয়াসমিন এমিলিকে পরাজিত করেন।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি চারদলীয় জোট সরকারের অধীনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি দীর্ঘদিন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ছিলেন এবং পরবর্তীতে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।