প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১২:৩২ পিএম
1707
৩০ মে ২০২৬, ১০:৫১ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান
ভূমিসেবা ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর ভূমি ভবনে ভূমিসেবা মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সারাদেশে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে একযোগে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় সহজভাবে ভূমিসেবা পৌঁছে দিতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভূমিসেবা প্রদান করা হবে, যাতে মানুষকে আর হয়রানি বা দুর্নীতির শিকার হতে না হয়।
তিনি আরও বলেন, ভূমির পরিকল্পিত ব্যবহার এখন সময়ের গুরুত্বপূর্ণ চাহিদা। তাই ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও সহজ করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
এ বছর তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা চলবে এবং আগামী বৃহস্পতিবার (২১ মে) শেষ হবে।
ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই মেলার মাধ্যমে সাধারণ মানুষকে অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে সচেতন করা, ঘরে বসে সেবা গ্রহণের সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া এবং ভূমি উন্নয়ন কর প্রদানে উৎসাহিত করা হবে।
এছাড়া মেলায় সরাসরি ভূমিসেবা প্রদান, অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা রাখা হয়েছে। এতে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী এই মেলা জাতীয় পর্যায় থেকে শুরু করে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও একযোগে অনুষ্ঠিত হচ্ছে।