প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পিএম
2005
শনিবার ১৮, এপ্রিল ২০২৬ -- : -- --
মাহদী আমিন এবং আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা )মাহদী আমিন এবং প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী। রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ২৮(৪) অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় সম্পর্কিত দাপ্তরিক তথ্য গণমাধ্যমে প্রকাশ ও সরবরাহের ক্ষেত্রে এই দুই কর্মকর্তা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
বর্তমানে প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হিসেবে মাহদী আমিন একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এর মধ্যে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
রাজনৈতিক অঙ্গনেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং মুখপাত্র হিসেবে দলের অবস্থান গণমাধ্যমে তুলে ধরেন। নির্বাচনী সময় তিনি দলের কার্যালয় থেকে নিয়মিত ব্রিফিং প্রদান করতেন।
মাহদী আমিন শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান, যুব উন্নয়ন ও নারী ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। এছাড়া অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও রাষ্ট্রীয় সংস্কার বিষয়ক বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে নীতিনির্ধারণী পর্যায়ে অবদান রেখেছেন। ২০১৪ সালে তিনি দলের শীর্ষ নেতৃত্বের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান এবং পরবর্তীতে আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হিসেবেও কাজ করেন।
অন্যদিকে, প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী) দীর্ঘদিনের সাংবাদিকতা ও গণমাধ্যম অভিজ্ঞতা সম্পন্ন একজন পেশাজীবী। তিনি বার্তা সংস্থা, জাতীয় দৈনিক ও টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
পেশাগত জীবনে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া পূর্বে কূটনৈতিক দায়িত্বে থেকে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছেন এবং গণমাধ্যম ব্যবস্থাপনা ও তথ্য উপস্থাপনায় অভিজ্ঞতার জন্য পরিচিত।