শনিবার ০৬, জুন ২০২৬

০৬ জুন ২০২৬, ০৪:০৫ এএম

রমনা পার্কের পরিবেশ উন্নয়নে নির্দেশনা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ১০:১১ এএম

1704

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের রমনা পার্ক পরিদর্শন

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ বিনোদনকেন্দ্র রমনা পার্ক আকস্মিকভাবে পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। বুধবার বিকেলে তিনি পার্কের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং সামগ্রিক পরিবেশ ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মন্ত্রী পার্কের অভ্যন্তরীণ চলাচলের রাস্তা, ওয়াকওয়ে, লেক এবং ওয়াশ ব্লকসহ বিভিন্ন স্থাপনা পর্যবেক্ষণ করেন। তিনি পার্কের পরিচ্ছন্নতা, দর্শনার্থীদের সুবিধা এবং অবকাঠামোগত ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় রমনা পার্কের পরিবেশ আরও উন্নত করতে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ দেন তিনি। পাশাপাশি লেকের উন্নয়ন, প্রয়োজনীয় স্থানে সড়ক বাতি স্থাপন এবং পার্কের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

মন্ত্রী বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থানগুলোর পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জন্য আরও আরামদায়ক ও নিরাপদ বিনোদন পরিবেশ নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, উপসচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

Link copied!