বুধবার ১৫, এপ্রিল ২০২৬

বুধবার ১৫, এপ্রিল ২০২৬ -- : -- --

প্রাইম ব্যাংকের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৮ পিএম

4

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। ঘোষিত লভ্যাংশের মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ অন্তর্ভুক্ত রয়েছে।

রোববার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এই লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯১০ কোটি টাকা। আগের বছরে এই মুনাফা ছিল ৭৩২ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এ সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৭ টাকা ৮৪ পয়সা, যা আগের বছরে ছিল ৬ টাকা ৩১ পয়সা। একই সঙ্গে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪০ টাকা। এছাড়া শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ হয়েছে ৫৮ টাকা ৭ পয়সা।

২০২৫ সালের শেষ প্রান্তিকে ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ হাজার ৮৯০ কোটি টাকা। অন্যদিকে ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার ১৮ দশমিক ০৭ শতাংশে পৌঁছেছে, যা ব্যাংকের আর্থিক সক্ষমতার ইতিবাচক দিক নির্দেশ করে।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২১ মে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ এপ্রিল।

এর আগে ২০২৪ হিসাব বছরে প্রাইম ব্যাংক ২০ শতাংশ লভ্যাংশ প্রদান করেছিল। এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ ছিল নগদ এবং ২ দশমিক ৫০ শতাংশ ছিল স্টক লভ্যাংশ।

Link copied!