প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পিএম
2004
রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --
বঙ্গোপসাগর ও এর আশপাশের সমুদ্র এলাকায় আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
সোমবার সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এই সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী বলেন, ‘জাটকা ধরা বন্ধ করতে পারলে সাগর ও নদীতে ইলিশের উৎপাদন বাড়বে’—এই লক্ষ্য সামনে রেখে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ পালন করা হবে। দেশের ইলিশসমৃদ্ধ ২০টি জেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তিনি সাধারণ জনগণকে জাটকা আহরণ, ক্রয়-বিক্রি ও মজুদ থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত কঠোর নজরদারি থাকবে। প্রজনন মৌসুমে জাটকা ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
মন্ত্রী আরও জানান, বৈশাখ মাসে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সিদ্ধান্ত আসবে।