প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম
2002
রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --
দেশের সড়ক, রেল ও নৌ যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক, নিরাপদ এবং টেকসই করে তুলতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী Sheikh Robiul Alam।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত Brent T. Christensen সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশের সড়ক, রেল ও নৌ যোগাযোগ খাতের চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী Tarique Rahman-এর নেতৃত্বে সরকার দেশের যোগাযোগ অবকাঠামোকে আরও উন্নত ও নিরাপদ করতে কাজ করে যাচ্ছে। তিনি এ খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা বাড়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, মার্কিন রাষ্ট্রদূত বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সড়ক নিরাপত্তা, আধুনিক পরিবহন ব্যবস্থা এবং টেকসই অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও উল্লেখ করেন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের যোগাযোগ খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. Mohammad Ziaul Haque উপস্থিত ছিলেন।