প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পিএম
1689
০৫ মে ২০২৬, ০৭:২৯ পিএম
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়।
চূড়ান্ত তালিকা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ১৩ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী থেকে ৮ জন এবং অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে ৫ জন মনোনয়ন পেয়েছেন।
জামায়াতের মনোনীত প্রার্থীরা হলেন—নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।
এছাড়া অন্যান্য শরিক দল ও ক্যাটাগরি থেকে মনোনয়ন পেয়েছেন—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু; জাগপা চেয়ারম্যান তাসমিয়া প্রধান; বাংলাদেশ খেলাফত মজলিস–এর নারী মজলিস সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য মোট ৭৭টি আসনে জয়লাভ করে। সংসদীয় বিধান অনুযায়ী, এ আসনের ভিত্তিতে জোটটি সংরক্ষিত নারী আসনে ১৩টি আসন পেয়েছে।
অন্যদিকে, মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ৩৬টি আসন।