মঙ্গলবার ০৫, মে ২০২৬

০৫ মে ২০২৬, ০৫:১৮ পিএম

সর্বাত্মকভাবে বিএনপি সরকারের পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম

1686

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতার প্রশ্নে চীন সর্বাত্মকভাবে বিএনপি সরকারের পাশে থাকবে। তিনি জানান, চীন সবসময় বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করে এবং ভবিষ্যতেও সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীতে এক সৌজন্য সাক্ষাৎকালে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক দীর্ঘদিনের এবং তা পারস্পরিক আস্থা ও সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের বাইরের হস্তক্ষেপের বিপক্ষে অবস্থান নেয় চীন।
তিনি আরও বলেন, জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য ও শিল্পায়নে চীনের সহযোগিতা আগামী দিনে আরও বাড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি) ও বিএনপির মধ্যকার সম্পর্ক নিয়েও কথা বলেন চীনা রাষ্ট্রদূত। তিনি জানান, দুই পক্ষের বিদ্যমান যোগাযোগ ও সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী করা হবে।
তিনি গণমাধ্যমের ভূমিকাকেও গুরুত্ব দিয়ে বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এ সময় সম্পাদক এ এম এম বাহাউদ্দীন চীনা রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়নে গণমাধ্যম গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।
সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রদূতের এ বক্তব্য তাৎপর্যপূর্ণ।
সাক্ষাৎকালে গণমাধ্যমের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Link copied!