মঙ্গলবার ০৫, মে ২০২৬

০৫ মে ২০২৬, ০৯:০৩ পিএম

জাপানে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৭:২৯ পিএম

1689

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৭ দিনের সফরে জাপানে পৌঁছেছেন।

শনিবার (২ মে) ভোর ২টা ৪৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। পরে একই দিন বিকেল ৩টা ৪৫ মিনিটে তিনি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন।

বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্দ, প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীরা।

এই সফরে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

সফরকালে তিনি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন, বিভিন্ন সেমিনার ও মতবিনিময় সভায় বক্তব্য রাখবেন এবং জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফর শেষে আগামী ৯ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

Link copied!