মঙ্গলবার ০৫, মে ২০২৬

০৫ মে ২০২৬, ০৫:১৯ পিএম

জেলা প্রশাসক সম্মেলন শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১২:০৫ পিএম

1691

ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ শুরু হয়েছে। সারাদেশ থেকে আগত জেলা প্রশাসকদের নিয়ে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা অংশ নিয়েছেন।

এর আগে সকাল ১০টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ের নিজ দপ্তর থেকে হেঁটে সম্মেলনস্থলে আসেন। পথে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

চার দিনব্যাপী এ সম্মেলনে সারাদেশের জেলা প্রশাসকরা অংশ নিচ্ছেন। সরকারের ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, নীতি ও উন্নয়ন কর্মসূচি নিয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেবেন। পাশাপাশি মাঠ প্রশাসনের জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ঐতিহ্যগতভাবে প্রতি বছর জেলা প্রশাসক সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ও মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদার করা হয়।

এবারের সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩০টি হবে কার্য অধিবেশন। অংশগ্রহণকারী মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা ৫৬টি।

মাঠ প্রশাসন থেকে মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাওয়া গেছে, যার মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে ৪৯৮টি প্রস্তাব। সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে—মোট ৪৪টি।

Link copied!