সোমবার ২৫, মে ২০২৬

২৫ মে ২০২৬, ১০:২৯ এএম

চট্টগ্রামে কর্ণফুলী ড্রাই ডক পরিদর্শন করলেন তিন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৩:৫৮ পিএম

1695

চট্টগ্রামে কর্ণফুলী ড্রাই ডক পরিদর্শন

চট্টগ্রামের শিল্প ও নৌখাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কর্ণফুলী ড্রাই ডক অ্যান্ড জেটি লিমিটেড পরিদর্শন করেছেন সরকারের তিন প্রতিমন্ত্রী।

তারা হলেন—নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

শনিবার (১৬ মে) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম সফরের অংশ হিসেবে তারা কর্ণফুলী ড্রাই ডকে যান এবং বিভিন্ন অবকাঠামো ও কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তারা জেটি, চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম নিয়েও আলোচনা করেন প্রতিমন্ত্রীরা।

এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (হারবার ও মেরিন) সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ এবং কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!