প্রকাশিত: ২৮ মে ২০২৬, ১০:১০ এএম
1685
৩০ মে ২০২৬, ০৮:৫৯ পিএম
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমানের ইমামতিতে প্রথম জামাত হয়। মুকাব্বির ছিলেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক।
নামাজের আগে মুফতি মো. মিজানুর রহমান মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন। ঈদের জামাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জামাতে অংশ নিতে ফজরের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জাতীয় মসজিদে আসতে শুরু করেন। নামাজ শুরুর আগেই মসজিদের মূল ভবন, চত্বর ও আশপাশের এলাকা মুসল্লিতে পূর্ণ হয়ে যায়।
প্রতি বছরের মতো এবারো জাতীয় মসজিদে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় জামাত শুরু হয় সকাল ৮টায়। এই জামাতে ইমাম হিসেবে থাকেন ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) ড. মাওলানা ওয়ালীয়ুর রহমান খান। মুকাব্বিরের দায়িত্ব পালন করেন মসজিদের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।
সকাল ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির হিসেবে থাকবেন মো. রুহুল আমিন।
চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. আব্দুল হাদী।
পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে ইমাম হিসেবে থাকবেন ইমাম প্রশিক্ষণ একাডেমীর ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির থাকবেন মো. আমির হোসেন।