শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

শনিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০১ পিএম

2000

প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন তাঁর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী। এছাড়া অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকবেন।

এই সংবাদ সম্মেলনে গত দুই মাসে সরকারের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং অগ্রগতির চিত্র তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা এবং চলমান জাতীয় ও সমসাময়িক ইস্যু নিয়েও বিস্তারিত বক্তব্য আসতে পারে।

সংবাদ সম্মেলনে অংশ নিতে আগ্রহী সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট ব্যবহার করে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে।

Link copied!