রবিবার ১৯, এপ্রিল ২০২৬

রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --

লালবাগ কেল্লা পরিদর্শনে মার্কিন বিশেষ দূত চার্লস জে হার্ডার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৬ এএম

2001

ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার ঐতিহাসিক লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন। সফরের অংশ হিসেবে তিনি কেল্লার মুঘল আমলের গুরুত্বপূর্ণ স্থাপনা হাম্মামখানা ঘুরে দেখেন।

রোববার (১৯ এপ্রিল) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় জানায়, বিশেষ দূত চার্লস জে হার্ডারের সঙ্গে ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনও এই পরিদর্শনে অংশ নেন। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর ব্যবস্থাপনায় এই ভ্রমণের আয়োজন করা হয়।

পরিদর্শনকালে বিশেষ দূত মুঘল আমলের স্থাপত্য নিদর্শন হাম্মামখানা ঘুরে দেখেন, যার সংস্কার ও সংরক্ষণে যুক্তরাষ্ট্রের ‘অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’ সহায়তা দিয়েছে। এই উদ্যোগকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়।

তিন দিনের সরকারি সফরে শনিবার ঢাকায় পৌঁছান চার্লস জে হার্ডার। তার এই সফরের মূল লক্ষ্য শিক্ষা খাত এবং শিশুদের কল্যাণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কৌশলগত সহযোগিতা আরও জোরদার করা।

Link copied!