রবিবার ৩১, মে ২০২৬

৩১ মে ২০২৬, ০২:১২ এএম

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১২:১১ পিএম

1694

দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, সোমবার (২০ এপ্রিল) সকালে তাদের দণ্ড কার্যকর করা হয়।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা মোসাদের কাছ থেকে সংবেদনশীল স্থাপনা শনাক্ত করা এবং বিস্ফোরক তৈরির বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন। তারা সামরিক ও সরকারি অবকাঠামোতে অগ্নিসংযোগ করে সেইসব ঘটনার ভিডিও ধারণ করে মোসাদের কাছে পাঠিয়েছেন বলেও তদন্তে উঠে এসেছে। এর বিনিময়ে তারা ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করেছিলেন।

তাসনিম নিউজ আরও জানায়, অভিযুক্তদের তেহরানের দুটি সরকারি অফিস ও একটি সামরিক কেন্দ্রে হামলার নতুন মিশন দেওয়া হয়েছিল। এরপর থেকেই তাদের নেটওয়ার্কের ওপর নজরদারি চালানো হয় এবং শেষ পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে, চলমান উত্তেজনার মধ্যে সম্প্রতি ইরান একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

Link copied!