প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১১:২৭ এএম
1742
১৫ জুন ২০২৬, ০৪:১৫ পিএম
ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল।
বাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে জেলাভিত্তিক শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
আগামী ২৮ এপ্রিল থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং আবেদন করা যাবে ২৭ মে ২০২৬ পর্যন্ত।
পদের নাম: ক্যাডেট এএসআই (নিরস্ত্র)
পদসংখ্যা: জেলাভিত্তিক শূন্য পদ
শিক্ষাগত যোগ্যতা
এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫
এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫
কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে
অন্যান্য যোগ্যতা
প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে
অবিবাহিত হতে হবে (শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত)
বয়সসীমা
সাধারণ প্রার্থীদের জন্য: ১৮–২২ বছর
পুলিশে কর্মরত কনস্টেবল/নায়েক: সর্বোচ্চ ২৫ বছর
মুক্তিযোদ্ধা কোটায়: সর্বোচ্চ ৩২ বছর
শারীরিক যোগ্যতা
পুরুষ: ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি
নারী: ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি
পুরুষের বুক: ৩২–৩৪ ইঞ্চি
দৃষ্টিশক্তি: ৬/৬
আবেদন পদ্ধতি
অনলাইনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময়
২৭ মে ২০২৬