সোমবার ১৫, জুন ২০২৬

১৫ জুন ২০২৬, ০৩:৩০ পিএম

ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ১২:৩৬ পিএম

1696

রাজধানী ঢাকাসহ দেশজুড়ে তীব্র যানজট নিরসন এবং প্রচলিত ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে এক উচ্চপর্যায়ের বিশেষ পর্যালোচনা সভা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

গুরুত্বপূর্ণ এই নীতি-নির্ধারণী সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সভায় উপস্থিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ট্রাফিক বিশেষজ্ঞদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “যানজট শুধু মানুষের মূল্যবান কর্মঘণ্টাই নষ্ট করছে না, বরং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা স্বয়ংক্রিয় করা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির ব্যবহার এবং গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে এনে ট্রাফিক ব্যবস্থাপনার দ্রুত আধুনিকায়ন নিশ্চিত করতে হবে।”

বৈঠকে ট্রাফিক ব্যবস্থার সার্বিক উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার কঠোর নির্দেশ দেওয়া হয়।

Link copied!