সোমবার ২৫, মে ২০২৬

২৫ মে ২০২৬, ০৯:৪২ এএম

সোনার দামে আবারও উল্লম্ফন, আজ প্রতি ভরি কত দামে বিক্রি হচ্ছে?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১১:৩৯ এএম

1698

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বশেষ মূল্য সমন্বয়ের মাধ্যমে প্রতি ভরি সোনার দামে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করেছে। নতুন এ দাম গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়। দাম বাড়ার পর এখন পর্যন্ত নতুন করে আর কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে আজও একই দামে সোনা বিক্রি হচ্ছে দেশের বাজারে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২০০ টাকা ১৩ টাকায়।

অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

এর আগে গত ৭ মে বাজুস সোনার দাম সমন্বয় করেছিল। সে সময় প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

বিশ্ববাজারে স্বর্ণের দামের ওঠানামা, ডলারের বিনিময় হার এবং স্থানীয় বাজারে চাহিদা বৃদ্ধির কারণে দেশের বাজারেও সোনার দামে ধারাবাহিক পরিবর্তন দেখা যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Link copied!