শনিবার ১৮, এপ্রিল ২০২৬

শনিবার ১৮, এপ্রিল ২০২৬ -- : -- --

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২০ এএম

2025

ড. শিরীন শারমিন চৌধুরীকে ধানমন্ডি থেকে আটক করছে ডিবি পুলিশ

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডে অবস্থিত নিজ বাসভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, ডিবির একটি বিশেষ টিম গভীর রাতে পরিকল্পিত অভিযান চালিয়ে তাকে আটক করে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ড. শিরীন শারমিন চৌধুরী। দীর্ঘ সময় আড়ালে থাকার পর অবশেষে তাকে আইনের আওতায় আনা হলো।

গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তার অবস্থান নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে ঘিরে বিভিন্ন সময়ে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ে, যা জনমনে কৌতূহল তৈরি করে।

উল্লেখ্য, ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। টানা এক দশকেরও বেশি সময় তিনি এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পুনরায় ক্ষমতায় এসে সরকার তাকে আবারও স্পিকার হিসেবে নির্বাচিত করে। তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছিলেন।

এর আগে, ৫ আগস্টের গণআন্দোলনের প্রেক্ষাপটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করলে ড. শিরীন শারমিন চৌধুরীও তার পদ থেকে সরে দাঁড়ান। এরপর দীর্ঘদিন তিনি জনসম্মুখে অনুপস্থিত ছিলেন।

Link copied!