প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পিএম
2003
রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --
আইজিপির সঙ্গে জার্মান প্রতিনিধির বৈঠক
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আনজা কার্স্টেন।
সোমবার পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় আধুনিক সক্ষমতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে জার্মান প্রতিনিধিদল নবনিযুক্ত মহাপরিদর্শককে অভিনন্দন জানায়। একই সঙ্গে সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করা হয়।
বৈঠকে জার্মানির পক্ষ থেকে জনসমাগম নিয়ন্ত্রণ, সাইবার নিরাপত্তা, ফরেনসিক কার্যক্রম, বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ভুয়া দলিল যাচাই এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা উন্নয়নে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়।
এ সময় মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের দক্ষতা বৃদ্ধিতে জার্মান সরকারের সহযোগিতাকে স্বাগত জানান। তিনি সাইবার অপরাধ দমনে দক্ষ জনবল গড়ে তোলা এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির জন্য জার্মানির সহযোগিতা কামনা করেন।
বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।