বুধবার ১৫, এপ্রিল ২০২৬

বুধবার ১৫, এপ্রিল ২০২৬ -- : -- --

সারাদেশে আজ শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩১ এএম

4

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী: ফাইল ছবি

দেশব্যাপী আজ থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত সময়সূচি অনুযায়ী বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে এ কার্যক্রমের শুরু হবে। প্রথম দিনের এই পরীক্ষা দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

এর আগে, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির এক সভায় পরীক্ষার সময়সূচি অনুমোদন দেওয়া হয়। পরে অধিদপ্তরের পক্ষ থেকে বিস্তারিত সূচি প্রকাশ করা হয়, যাতে পরীক্ষার দিনক্ষণ ও বিষয়ভিত্তিক সময় নির্ধারণ করা হয়েছে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে ইংরেজি বিষয়ের পরীক্ষা। ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। প্রতিদিনের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে টানা আড়াই ঘণ্টা চলবে।

তবে দেশের তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পরীক্ষার সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। এসব জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে সেখানকার কার্যক্রম শেষ হবে।

এদিকে, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এতে এসব শিক্ষার্থীরা পরীক্ষা সম্পন্ন করার জন্য বাড়তি সুযোগ পাচ্ছে।

Link copied!