প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৮ এএম
1770
০৬ জুন ২০২৬, ০৪:৩১ পিএম
মোঃ আব্দুস সালাম
সম্প্রতি তারেক রহমান-কে নিয়ে রাসেদের করা সমালোচনার জেরে প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদল নেতা মোঃ আব্দুস সালাম। তিনি সমালোচনার ভাষা ও ধরণ নিয়ে কঠোর অবস্থান তুলে ধরেছেন।
গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুস সালাম বলেন, সমালোচনার নামে কোনো ধরনের অসভ্যতা বা অশালীন আচরণ গ্রহণযোগ্য নয়। তিনি মনে করেন, গঠনমূলক সমালোচনা গণতান্ত্রিক চর্চার অংশ হলেও তা অবশ্যই শালীনতার সীমার মধ্যে থাকতে হবে।
তিনি আরও বলেন, কিছু ব্যক্তি উদারতাকে দুর্বলতা হিসেবে বিবেচনা করছেন, যা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের আচরণ অব্যাহত থাকলে উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি ইঙ্গিত দেন যে, মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা যেন শিষ্টাচার ও পারস্পরিক সম্মান বজায় রেখে করা হয়। অন্যথায় পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে বলেও তিনি হুঁশিয়ারি দেন।