প্রকাশিত: ০২ মে ২০২৬, ১১:২৮ এএম
1697
০৫ মে ২০২৬, ০৬:৫২ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফরের শুরুতেই আধ্যাত্মিক ও ঐতিহাসিক স্থান হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন।
শনিবার (২ মে) সকালে সিলেট পৌঁছে তিনি সরাসরি মাজারে যান। সেখানে ফাতেহা পাঠ, কোরআন তেলাওয়াত এবং বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।
জিয়ারতের সময় তিনি দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ সময় তার সঙ্গে সফরসঙ্গী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টার দিকে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান। সেখান থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সরাসরি মাজার এলাকায় যান। সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং সাধারণ মানুষের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়।
মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রীর সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, নদী পুনঃখনন কার্যক্রম এবং সরকারি উন্নয়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।