প্রকাশিত: ০৯ মে ২০২৬, ১২:৪৭ পিএম
1710
২৬ মে ২০২৬, ০৫:৩৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুরসালিন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) রাত সাড়ে ১২টার দিকে ধ্বজনগর সীমান্তে এই ঘটনা ঘটে।
নিহত মোরছালিন কসবার ধ্বজনগর বাতানবাড়ি এলাকার খেবজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিমিউল ইসলাম ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।