শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

গণভোটে ‘হ্যাঁ’ জয় মানেই নতুন বাংলাদেশের সূচনা: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম

2005

ছবি: সংগৃহীত

নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ তৈরি হবে যদি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জনগণের প্রতি এই আহ্বান জানান।

ভাষণে অধ্যাপক ইউনূস জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে জাতির ইতিহাসে এক অনন্য অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান জাতির ইতিহাসের এক অসাধারণ অর্জন। এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এ লক্ষ্যে আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছি।’

তিনি জানান, আরও বিস্তৃত ও দীর্ঘমেয়াদি সংস্কার বাস্তবায়নের লক্ষ্যেই রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আরও গভীর ও সুদূরপ্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছি। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন। সনদে আপনার সম্মতি দিন।’

প্রধান উপদেষ্টা আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। এ বিষয়ে তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ।’

Link copied!