রবিবার ১৯, এপ্রিল ২০২৬

রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --

জবাবদিহিমূলক ও যুগোপযোগী আইন প্রণয়নে কাজ করছে বিএনপি: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম

2002

সচিবালয়ে আইনমন্ত্রীর সংবাদ সম্মেলন

জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং যুগোপযোগী আইন প্রণয়নে বিএনপি কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী Asaduzzaman। তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিদ্যমান আইনগুলোকে আরও আধুনিক ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে

রোববার (১২ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে সংসদে উপস্থাপন করা হয়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় বিশেষ কমিটির কাছে পাঠানো হয়।

তিনি বলেন, বিশেষ কমিটি যাচাই-বাছাই শেষে গত ২ এপ্রিল সংসদে তাদের প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে সাম্প্রতিক সময়ে অধ্যাদেশগুলো বিল আকারে উত্থাপন করা হয় এবং সেগুলোর ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী আরও জানান, উত্থাপিত অধ্যাদেশগুলোর মধ্যে ৯৭টি অপরিবর্তিতভাবে আইনে রূপান্তর করা হয়েছে। এছাড়া ১৩টি অধ্যাদেশ সংশোধনীসহ আইন হিসেবে গৃহীত হয়েছে এবং ৭টি অধ্যাদেশ বাতিল ও সংরক্ষণ করা হয়েছে। বাকি ১৬টি অধ্যাদেশ পরবর্তীতে আরও যাচাই-বাছাই করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, জাতীয় সংসদে কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়েছে। এর মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ বিশেষভাবে গুরুত্ব পায়।

আইনমন্ত্রী বলেন, সরকার আইন প্রণয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের যৌক্তিক দাবি ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনগুলোকে সময়োপযোগী করা হবে।

Link copied!