বুধবার ১৫, এপ্রিল ২০২৬

বুধবার ১৫, এপ্রিল ২০২৬ -- : -- --

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৮ এএম

1

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেল এ শুনানি গ্রহণ করবেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আন্দোলন চলাকালে অন্তত ৯ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। রাষ্ট্রপক্ষের দাবি, আসামিদের উসকানি ও প্ররোচনার ফলে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় কর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলি চালায়, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।
বর্তমানে এই মামলায় চারজন আসামি গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। অন্য আসামিদের মধ্যে কয়েকজন পলাতক বলে জানা গেছে।
এর আগে গত ৮ এপ্রিল এই মামলার শুনানির তারিখ নির্ধারিত থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে তা পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। আজকের শুনানিতে প্রথমে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের বিষয়ে তাদের যুক্তি উপস্থাপন করবে।
চলতি বছরের ১৮ জানুয়ারি ট্রাইব্যুনাল ২৮ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযোগ গঠন সম্পন্ন হলে মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

Link copied!