বুধবার ১৫, এপ্রিল ২০২৬

বুধবার ১৫, এপ্রিল ২০২৬ -- : -- --

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরিতে নতুন মূল্য কত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পিএম

6

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে

বিশ্ববাজারে স্বর্ণের দামে সাম্প্রতিক সময়ে পতন দেখা গেছে। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং সুদের হার কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় এই প্রভাব পড়েছে। পাশাপাশি, ইরানকে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আল্টিমেটামের পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছেন বিনিয়োগকারীরা।

সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ১টা ৬ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৬৫৮.৯০ ডলারে নেমে আসে। তবে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস সামান্য বেড়ে ০.১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,৬৮৪.৩০ ডলারে পৌঁছেছে।

এদিকে, স্পট মার্কেটে রুপার দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৭২.৩১ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ০.৩ শতাংশ কমে ১,৯৮৩.৬২ ডলারে নেমেছে, অন্যদিকে প্যালাডিয়ামের দাম ০.৭ শতাংশ বেড়ে ১,৫১১.৯৪ ডলারে পৌঁছেছে।

বিশ্ববাজারের এই প্রভাব দেশের বাজারেও পড়েছে। দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২,১৫৮ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।

এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২,১০০ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১,৭৪৯ টাকা কমিয়ে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

অন্যদিকে, সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমেছে। প্রতি ভরি ১,৪৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

Link copied!