সোমবার ১৫, জুন ২০২৬

১৫ জুন ২০২৬, ১০:১৩ পিএম

একসঙ্গে বিষপান, প্রেমিকার পর এবার প্রেমিকেরও মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পিএম

1699

গাইবান্ধার সাদুল্লাপুরে একসঙ্গে বিষপান করে প্রেমিকা মীম আক্তারের মৃত্যুর ছয় দিন পর মারা গেছেন প্রেমিক মোরছালিন হাসান পরশও।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিহত পরশ (২৫) উপজেলার জয়েনপুর গ্রামের হামিদ মিয়ার ছেলে এবং মীম (১৯) একই গ্রামের শফিউল ইসলামের মেয়ে। তারা প্রতিবেশী এবং দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের বিষয়টি পরিবারে জানাজানি হলে উভয় পরিবারে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। তবে পারিবারিকভাবে সম্মতি না মেলায় মীমকে অন্যত্র বিয়ে দেওয়া হয়। পরে সম্প্রতি মীম স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এলে তাদের মধ্যে মান-অভিমান তৈরি হয়।

এরই জেরে গত ১৯ এপ্রিল সকালে মীম ও পরশ একসঙ্গে বিষপান করেন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই মীমের মৃত্যু হয়। পরশের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছয় দিন পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, “রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরশের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

Link copied!