প্রকাশিত: ২২ মে ২০২৬, ১০:১৬ পিএম
1698
২৫ মে ২০২৬, ০৯:৩৭ এএম
জামালপুরের মাদারগঞ্জে একই দিনে পৃথক দুই ঘটনায় পানিতে ডুবে লিজা ও ইয়াসিন নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে ৩ বছরের শিশু ইয়াছিনের মৃত্যু হয়। শিশু ইয়াছিন ওই এলাকার জুসশেদের ছেলে। এর আগে শুক্রবার দুপুরে বাবার সঙ্গে গোসল করতে গিয়ে লিজা মনি নামের ১০ বছরের এক শিশু পানিতে ডুবে মারা যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার কড়ইচুড়া ইউনিয়নে মহিষবাথান গ্রামে।
নিহত লিজা মনি মহিষবাথান পশ্চিমপাড়ার রবিউল ইসলামের মেয়ে।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও নিহত শিশুর স্বজনরা জানান, শুক্রবার দুপুরে রবিউল ইসলাম তার ছেলে ও মেয়েকে নিয়ে বাড়ির পাশে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে ছেলে ও শিশু কন্যা দুজনই পানির স্রোতে ভেসে যায়। পরে স্থানীয়রা ছেলেটিকে উদ্ধার করলেও মেয়ে লিজাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিস টিম কে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবরিদল বেলা ৩টার দিকে নদী গভীর খাদ থেকে মৃত অবস্থায় লিজা মনিকে উদ্ধার করে।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেলোয়ার হোসেন, পানিতে ডুবে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বেলা ৩টার দিকে নদী থেকে লিজা মনি নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে।