প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৯ পিএম
1693
০১ মে ২০২৬, ০৫:০৭ পিএম
গহনা
ডেস্ক রিপোর্ট
দেশের বাজারে সোনার দাম আবারও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক দফায় ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।
স্থানীয় বাজারে তেজাবি সোনা (পাকা সোনা) এর মূল্য হ্রাস পাওয়ায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে সারাদেশে নতুন এই মূল্য কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সোমবার সকালে স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়।
এর আগে গতরাতে ঘোষণা দিয়ে আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৯২৫ টাকা কমানো হয়েছিল। তবে রাতের সেই সিদ্ধান্ত কার্যকরের পরই সকালে আবারও নতুন করে দাম কমানোর ঘোষণা আসে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী—
২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৩৬৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা।
সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।
এর আগে ঘোষিত মূল্য অনুযায়ী আজ সকাল ১০টা ৪৪ মিনিট পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা, ২১ ক্যারেটের সোনা ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা, ১৮ ক্যারেটের সোনা ২ লাখ ১০ হাজার ৮৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭২ হাজার ৫৬৯ টাকা।
এদিকে সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে—
২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা
২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৯৪০ টাকা
১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকা
সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা রয়েছে।