প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১২:০৫ পিএম
1688
০১ মে ২০২৬, ০৫:৪৮ এএম
শাহজালাল বিমানবন্দরে মির্জা ফখরুলকে বিদায় জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
চীন সরকারের আমন্ত্রণে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৯ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে চায়না এয়ারের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, রওনা হওয়ার আগে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বিমানবন্দরে এসে মির্জা ফখরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে বিদায় জানান।
এই সফরে মির্জা ফখরুলের সঙ্গে তার সহকারী একান্ত সচিব ইউনুস আলী রয়েছেন।
এর আগে, ১৫ এপ্রিল বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। ওই দলে দলের একাধিক জ্যেষ্ঠ নেতা অংশ নেন এবং তারা চীনের বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক কর্মসূচিতে যুক্ত রয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই সফর বাংলাদেশ ও চীনের মধ্যে রাজনৈতিক যোগাযোগ বাড়াতে এবং ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।