শুক্রবার ০১, মে ২০২৬

০১ মে ২০২৬, ০৫:০৮ পিএম

বিশ্বকাপ না খেলা ছিল অন্তর্বর্তী সরকারের বড় ‘ভুল’: সাকিব

খেলা ডেস্ক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পিএম

1704

বিশ্বকাপ খেলা যেকোনো খেলোয়াড়ের স্বপ্ন। টি-টোয়েন্টি দলও ছিল দারুণ ছন্দে। তারপরও টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২৬ আসরে খেলতে যায়নি বাংলাদেশ।  সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন সাকিব আল হাসান। মূলত মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে অসন্তোষ সৃষ্টি হয়, এর জেরেই বিশ্বকাপে যায়নি টাইগাররা।

তবে বাংলাদেশ বিশ্বকাপে না যাওয়ার প্রভাব ছিল সুদূরপ্রসারী। ভূ-রাজনৈতিক থেকে শুরু করে ক্রিকেটীয় কূটনীতি- সব জায়গাতেই আলোচনা ছিল তুঙ্গে। দেশের গৌরব ও নিরাপত্তার কথা ভেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠায়নি বাংলাদেশ, এমন দাবি করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। যদিও সেই সিদ্ধান্ত এখন যথেষ্ট প্রশ্নবিদ্ধ।

এবার এ নিয়ে মুখ খুললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তিনিও অন্য সবার মতো বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। তৎকালীন সরকারের এই সিদ্ধান্তকে ‘ব্লান্ডার’ বা সাংঘাতিক ভুল হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

সাকিব বলেন, ‘এটা অনেক বড় ক্ষতি। গোটা দেশ তাদের দলকে বিশ্বকাপে দেখতে ভালোবাসে। বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না, এটা বিগ মিস। এটা সেই সরকারের সাংঘাতিক ভুল ছিল।’

মূলত ভারত ও আইসিসির সাথে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। বিশ্বকাপ শেষ হয়ে গেলেও সেই কষ্ট যেন এখনও রয়ে গেছে। সমর্থকরা তো বটেই, বিশ্বকাপে না যাওয়ায় ভেঙে পড়েছিলেন ক্রিকেটাররাও। সাকিবেরও যে আক্ষেপ হয়, তা তো তার কথাতেই স্পষ্ট।

Link copied!